সর্বকালের সর্বশ্রেষ্ঠ এ মহামানব জীবন ও কর্ম নিয়ে সারা পৃথিবীতে শত শত ভাষায় লিখিত হয়েছে অসংখ্যা সীরাত গ্রন্থ।“আর-রাহীকুল মাখতুম” সুন্দর ও সাবলীল ভাষায় প্রকাশ যা কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছে। ১৯৭৯ সালে রাবেতাতুল আলামিল ইসলামী কর্তৃক আয়োজিত প্রথম উন্মুক্ত সীরাত গ্রন্থ রচনা প্রতিযোগিতায় ১১৮৭ টি পাণ্ডুলিপির মধ্যে প্রথম স্থান অধিকার করে “আর-রাহীকুল মাখতুম”। এটি মূলত সীরাতুন নবীর ওপর রচিত শত-শত গ্রন্থের মৌলিক ও নির্ভরযোগ্য উপাদানের সমন্বয়ে গঠিত সীরাত সংক্রান্ত বিশাল সংগ্রহশালার একটি নির্যাসগ্রহ।
গ্রন্থ রচনায় লেখক ঐতিহাসিক ঘটনাসমূহের ধারাবাহিক বিবরণ পেশ করেছেন। প্রতিটি আলোচনা তিনি বিভিন্ন অধ্যায়ের শিরোনাম দিয়ে পর্যায়ক্রমিকভাবে বিন্যস্ত করেছেন। যেসব ঘটনার ক্ষেত্রে বিভিন্ন প্রস্থে মতানৈক্য রয়েছে, সেসব ক্ষেত্রে লেখক সবকিছু পর্যালোচনা করে যেটি সঠিক মনে করেছেন সেটির উল্লেখ করেছেন। যেসব ক্ষেত্রে ভিন্ন মত পোষণকারীদের তথ্য লেখকের কাছে সঠিক মনে হয়নি সেসব ক্ষেত্রে তিনি যুক্তি প্রমাণের ইঙ্গিত প্রদান করেছেন। পাশাপাশি তথ্যের উৎস হিসেবে গ্রন্থটিতে লেখক অসংখ্য গ্রন্থের নাম ও পৃষ্ঠা নম্বর উল্লেখ করেছেন।
* আল আযকার
ইমাম আন নববী তাঁর পুরো জীবনে যতগুলো কালজয়ী গ্রন্থ রচনা করেছেন তার মাঝে সবচেয়ে উল্লেখযোগ্য একটি গ্রন্থ হল আল আযকার। বইটির নাম থেকেই পরিষ্কার বুঝা যাচ্ছে মানবজীবনে বইটি আসলে কতটা গুরুত্বপূর্ণ। ইমাম আন নববী নিজে বইটি সম্পর্কে তার ভূমিকায় লিখেছেন, হাদিসে বর্ণিত দৈনন্দিন দুআ, যিকির ও আমল বিষয়ে সালাফগণ বহু গ্রন্থ রচনা করেছেন। তবে সেগুলোতে হাদিসের সনদ ও একই হাদিস বারবার উল্লেখ হওয়ায় বইগুলো অনেক দীর্ঘ হয়ে গেছে। সহজেই একজন পাঠক সেগুলো থেকে উপকৃত হতে পারে না।তাই আমি সহীহ হাদিসে বর্ণিত দৈনন্দিন দুআ, যিকির ও আমল বিষয়ে এমন একটি গ্রন্থ রচনা করার মনস্থ করেছি যাতে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু- জীবনের প্রতিটি ধাপে হাদিসে বর্ণিত দৈনন্দিন দুআ, যিকির ও আমলসমূহ উল্লেখ থাকবে। হাদিস চয়নের ক্ষেত্রে আমি হাদিসের প্রশিদ্ধ ও সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব সহিহ বুখারি, মুসলিম , তিরমিযি , নাসাঈ ও আবূ দাউদকে প্রাধান্য দিয়েছি। এবং হাদিসের অন্যান্য প্রশিদ্ধ কিতাব থেকেও দুআ, যিকির ও আমল বিষয়ে সহীহ হাদিসগুলোনিয়ে এসেছি। বইটিতে আমি সহীহ হাদিসগুলো উল্লেখ করার চেষ্টা করেছি।হাদিস বর্ণনার ফাঁকে ফাঁকে প্রয়োজনীয় মাসাইলেরও আলোচনা করেছি। বইটি প্রণয়ণের পর থেকে অধ্যাবধি পাঠক মহলে ব্যাপক সমাদৃত।বইটিকে সংক্ষিপ্ত দুআ, যিকির ও আমল বিশ্বকোষও বলা যেতে পারে। এক কথায় একজন মুমিন কিভাবে তার পুরোটা সময় সঠিকভাবে সুন্নাহ মাফিক কাটাবে এটাই এই বইয়ের মূল প্রতিপাদ্য বিষয়।



Reviews
There are no reviews yet.